1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ধানের শীষের পক্ষে ভোটারদের সহায়তায় ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেলের উদ্যোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পঠিত


‎মো শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি

‎ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
‎তিনি জানান, ভোটের দিন কেন্দ্রে আগত ভোটারদের জন্য বিশুদ্ধ পানি, স্যালাইন ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্ক, অসুস্থ ও নারী ভোটারদের কেন্দ্রে যাতায়াতের সুবিধার্থে অটোরিকশার ব্যবস্থাও রাখা হয়েছে।



‎আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হবে বলে জানা গেছে।



‎এ বিষয়ে ছাত্রদল নেতা  নূর মোহাম্মদ রাসেল বলেন,আমরা চাই শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আমাদের মা, চাচী, খালা এবং বয়স্ক অভিভাবকরা যেন কোনো কষ্ট ছাড়াই কেন্দ্রে যেতে পারেন, সে জন্যই অটোরিকশার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তরুণ-তরুণী, ভাই-বোনদের প্রতি আহ্বান—আপনারা পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসুন।



‎তিনি বলেন,কেন্দ্রে আসা ভোটারদের জন্য পানি, স্যালাইন ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করতে পারেন। আমান ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। সবার আগে বাংলাদেশ।


‎স্থানীয় নেতাকর্মীরা জানান, ভোটার উপস্থিতি বাড়াতে এবং নির্বাচনী পরিবেশ সক্রিয় রাখতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park