1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।প

  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল
লালমোহন উপজেলা প্রতিনিধি।

ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন মিয়া।
সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ধলীগৌরনগর পশ্চিম বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি লোকমান পাটোয়ারী, ছাত্রদল সভাপতি মোঃ শিহাব হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুল্লাহ হাবিব মিয়াসহ আরো অনেকে।

সভায় নেতৃবৃন্দ জানান, আগামী ১৫ তারিখ বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম লালমোহনে আসবেন। তাঁকে বরণ করতে ধলীগৌরনগরে বিশাল মিছিল ও সংবর্ধনার আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে ধলীগৌরনগর ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক জনগণ নিয়ে উপস্থিত থাকবো এবং আগামী নির্বাচনে আমাদের ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে জয়যুক্ত করাবো।

পাশাপাশি আসন্ন নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন গত ১৭ বছরে আমরা যে অন্যায় অত্যাচার সহ্য করেছি তার অবসান ঘটানোর জন্য আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন এবং সুবিচার সুশান্তি প্রতিষ্ঠিত হবে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান কার্যক্রম শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park