1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ধর্মীয় সম্প্রীতি ও ভালোবাসার আহ্বান লায়ন খোরশেদ আলমের।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি 

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার আবুডাঙা গ্রামে আজ সোমবার (২০ অক্টোবর ২০২৫) মহান ৪০তম বার্ষিক উরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায় পরিণত এই উরশে হাজারো ভক্ত-আশেকান ও এলাকাবাসীর উপস্থিতিতে এক হৃদয়গ্রাহী ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, সাবেক ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্বস্তরের মানুষের প্রিয় নেতা লায়ন মো. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন খোরশেদ আলম বলেন,আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ যদি সৎপথে চলে, তবে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হয়। এমন আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গর্বিত ও ধন্য মনে করছি।

তিনি আরও বলেন,মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতার সম্পর্কই আমাদের সবচেয়ে বড় শক্তি। রাজনীতি নয়—মানবতার সেবাই আমার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামি বক্তারা তৌহিদ, ভালোবাসা, সহনশীলতা ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উরশ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, সমাজসেবকসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে লায়ন মো. খোরশেদ আলম মানিকগঞ্জবাসী ও আয়োজক কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানিকগঞ্জবাসীর ভালোবাসা ও আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। ইনশাআল্লাহ, এই ভালোবাসা আমৃত্যু হৃদয়ে লালন করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park