1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

তারেক রহমানের নির্দেশে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করলেন সাবেক মেয়র মজিবুর রহমান গাজীপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর,(গাজীপুর)প্রতিনিধি :

তারেক রহমানের নির্দেশে গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।

মঙ্গলবার সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং পার্কের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশক্রমে আমরা ক্ষতিগ্রস্ত পার্ক দেখতে এসেছি। দলের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, শিল্পকারখানায় এমন নাশকতামূলক হামলা এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের পথে বড় বাধা সৃষ্টি করে। এসব ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

পরিদর্শনকালে দলীয় নেতা-কর্মী ছাড়াও গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park