
মোঃ শান্ত খান সাভার উপজেলা প্রতিনিধি
ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে জোরালো প্রচার-প্রচারণা চালিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন। প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা তুলে ধরেন।
প্রচারণাকালে নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। ঢাকা–২ আসন বিএনপি অধ্যুষিত এলাকা। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি সাবেক ডাকসু ভিপি, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমানউল্লাহ আমান ভূমিধস বিজয় অর্জন করবেন।
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। তরুণ সমাজ এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি।”