1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত অন্তত ৫০ ।

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

মীর মোঃ সাজন
হবিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ কদমতলী এলাকায় এনা পরিবহন ও রয়েল কোচ দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১টার দিকে ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা রয়েল কোচ নামক আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
দুই বাসই দ্রুত গতিতে চলছিল, ফলে সংঘর্ষটি হয় ভয়াবহ এবং বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
এবং
ঘটনাস্থলেই দুইজন নিহত হন,যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রায় ৫০ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে
নিকটবর্তী হবিগঞ্জ সদর
হাসপাতালে প্রেরণ করেন।
এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

হাইওয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান—

দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে বাসগুলোর অতিরিক্ত গতি বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে
পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মহাসড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে দুর্ঘটনার হার বাড়ছে, যা নিয়ে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park