1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের মতবিনিময় সভা ; যোগ্য প্রার্থী নির্বাচিত করার অঙ্গীকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী সংবাদদাতা

ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের প্রীতি সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম মাছুম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য পথপ্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম মাছুম বলেন – বাংলাদেশের মানুষ আজ জামায়াত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তারা আর কোন ফ্যাসিবাদের দোসর, চাঁদাবাজ, দখলদার ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটকারিদের ক্ষমতায় দেখতে চায় না। জামায়াত বাংলাদেশকে সুখি সমৃদ্ধ ও একটি কল্যান রাষ্ট্রে পরিনত করতে চায়।
বেগমগঞ্জ আসনের জামায়াত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন ঢাকায় অবস্থানরত বেগমগঞ্জবাসীকে তাকে সমর্থন দিয়ে আধুনিক বেগমগঞ্জ গড়ার আহবান জানান।
উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক সচিব সোলায়মান চৌধুরী, এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর জাকির হোসেন, ডাকসুর সদস্য আনাস বিন মুনির, বেগমগঞ্জ উপজেলা আমীর আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম সহ ঢাকাস্থ বেগমগঞ্জ উপজেলা ফোরামের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park