1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

টেকনাফে প্রাইভেটকারসহ ৪ হাজার পিস ইয়াবা জব্দ, চালক আটক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

জামাল উদ্দীন, কক্সবাজার স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় প্রাইভেটকারযোগে ইয়াবা পাচারের সময় উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ৪ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক ব্যক্তি টেকনাফ থানাধীন গোদারবিল গ্রামের মৃত রমজান আলীর ছেলে মোহাম্মদ জাহেদ হোসেন পুতু (৬৩)। তিনি পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকারটির চালক বলে জানিয়েছে বিজিবি, বুধবার (আজ) বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীলখালী এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা বহনকারী চালককে আটক করা হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও প্রাইভেটকার সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park