1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠি -২ সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌস এর ২০তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ ।

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

শংকর দাস পবন ( স্টাফ রিপোর্টার) ঝালকাঠি

ঝালকাঠি আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য গাজী আজিজ ফেরদৌস এর ২০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।

শনিবার ( ১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষ্যে কোরান খানি,আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( ICT) জনাব শাকিলা রহমান প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অন্যদের মধ্য বক্তব্য রাখেন ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র – বিদ্যালয়ের সহ- সভাপতি ও মরহুমের ছোটভাই আলহাজ্ব আব্দুল হালিম গাজী, বিদ্যালয়ের মাননীয় অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদ ইমাম পাশা সহ আর ও অনেকে।বক্তারা মরহুম জনাব গাজী আজিজ ফেরদৌসের রুহের মাগফেরাত কামনা করেন।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের পরিবারের সদস্য,শিক্ষার্থী,অভিভাবক ও গুণি -জ্ঞানী সহ আমন্ত্রিত সম্মানিত অতিথি বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park