1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি শিশু পরিবারে ৫৮ শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঝালকাঠি শিশু পরিবারের ৫৮ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার( ১৬ মার্চ) সকালে ঝালকাঠি শিশু পরিবারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. মমিনউদ্দিন শিক্ষার্থীদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আল মামুন তালুকদার এবং অ্যাডভোকেট ছাকিনা আলম লিজা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু পরিবারের সহকারী পরিচালক মিজান সালাউদ্দিন।
এ সময় অতিথিরা শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে উৎসাহ প্রদান করেন। ঈদের নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park