1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক পীঠস্থানে শিব চতুর্দশী ব্রত ও স্নান উপলক্ষে তিন দিনব্যাপী মেলা।

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

শংকর দাস পবন,ঝালকাঠি

ঝালকাঠি জেলার সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী ৩নং আন্তর্জাতিক পীঠস্থান শিববাড়িতে শিব চতুর্দশী ব্রত ও পবিত্র স্নান উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মেলা শুরু হয়েছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মন্দির প্রাঙ্গণ ও মেলা এলাকায় পূণ্যার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিবছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলা থেকে নানা বয়সী ভক্তবৃন্দ এ পীঠস্থানে সমবেত হয়েছেন।

ভক্তরা ভগবান শিবের আরাধনায় দুধ, ডাবের পানি, বেলপাতা, ফুলসহ বিভিন্ন উপাচার নিবেদন করেন।

শাস্ত্রীয় বিধি অনুযায়ী ব্রত পালন ও পবিত্র স্নানের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও আয়োজক কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামি ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার উৎসব শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park