1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে রাস পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান চলছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

শংকর দাস পবন

ভক্তিই বল- নামই সম্বল এই প্রতিপাদ্যকে ধারন করে ঝালকাঠিতে বিশ্বশান্তি ও মানব জাতির কল্যানে শ্রীশ্রী রাধা গোবিন্দের রাস পূণিমা উপলক্ষে বাৎসরিক ধর্মোৎসব শ্রীশ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের আরদ্দারপট্টি শ্রীশ্রী রাধা গোবিন্দ অঙ্গন হরিসভায় ৭দিন ব্যাপী অনুষ্ঠানে ৪০ প্রহর এই মহানাম সংকীর্তন চলবে।অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ভগবতীয় আলোচনা,কীর্তনের অধিবাস,পূজার্চনা,সন্ধ্যারতীও ভোগরাগ সহ প্রতিদিন দুপুরে ও রাতে প্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৬টি দল মহানাম সংকীর্তন পরিবেশন করছে।এই ধর্মীয় উৎসবে হাজার হাজার সনাতনীয় ভক্তরা উপস্থিত থেকে মধুর বণী শ্রবণ করছেন।

আগামী শনিবার ৮ নভেম্বর মহাপ্রভুর ভোগরাগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে বলে জানিয়েছেন মহোৎসব কমিটির সভাপতি শ্রী অশোক কুমার বণিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park