1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি- বার্ষিক সম্মেলন চলছে।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

শংকর দাস পবন ( বার্তা সম্পাদক) ঝালকাঠি

চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর প্রতিপাদ্যকে সামনে রেখে

ঝালকাঠিতে দুইদিন ব্যাপি রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা,প্রতিযোগিতা দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় ঝালকাঠি প্রেসক্লাব সম্মেলন কক্ষে দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির প্রবীণ সাংস্কৃতিকব্যক্তিত্ব জনাব মনোয়ার হোসেন খান,

অনুষ্ঠান উদ্বোধন করেন জারি সম্রাট আব্দুল গণি বয়াতির সুযোগ্য পুত্র আব্দুল হক বয়াতি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল- আমিন বাকলাই,সাংবাদিক মানিক রায়, ইকবাল হোসেন হান্টু, আজকের জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক(ঝালকাঠি) শংকর দাস পবন, ঢাকা ছায়ানট থেকে আমন্ত্রিত সম্মানিত প্রশিক্ষক কাঞ্চন মোস্তফা, মানসী সাধু,গোপাল চন্দ্র দে,শুভ বেপারী, ঐশি, বিথী,উত্তম দে,মিলন দাস,কৌশল সহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঝালকাঠি উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি আবু সঈদ খান।

প্রশিক্ষণ কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে প্রায় শতাধিক রবীন্দ্রসঙ্গীত শিল্পী অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park