1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

বাংলাদেশ শিশু একাডেমি , ঝালকাঠি এবং জেলা প্রশাসন ঝালকাঠি–এর সহযোগিতায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. সাইফুল ইসলাম, সাবেক উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি মোঃ মিজানুর রহমান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক, শিক্ষকবৃন্দ ও প্রতিযোগীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিশু শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার, ২১ ফেব্রুয়ারি সকালে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলার মাননীয় জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
অনুষ্ঠানে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আয়োজনটিকে তাৎপর্যমণ্ডিত করে তোলে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park