1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার!

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি শহরের বাতাসাপট্রি এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তিন বছর বয়সী এক শিশুসহ তার মাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৫ মার্চ) সকালে প্রতিদিনের মতো শিশুটির বাবা কর্মস্থলে চলে যান। এ সময় শিশুটির মা ফ্ল্যাটের দরজা বন্ধ করে বাসার ওয়াশরুমে প্রবেশ করেন। ওই সময় বাইরে থাকা তিন বছর বয়সী শিশুটি খেলতে খেলতে ওয়াশরুমের দরজাটি বাইরে থেকে লক করে দেয়। ফলে শিশুটির মা ওয়াশরুমের ভেতরে আটকা পড়ে যান। ভেতরে থাকার কারণে তিনি মোবাইল ফোনের মাধ্যমেও কাউকে বিষয়টি জানাতে পারেননি।
এভাবে সারাদিন কেটে যায়। সন্ধ্যায় ইফতারের সময় শিশুটির বাবা বাসায় ফিরে দরজায় নক করে অবাক হন!

পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হন।
পরবর্তীতে খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটি ও তার মাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর শিশুটি ও তার মা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। ইফতারের সময় খবর পাওয়ার পরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের প্রশংসা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park