1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের ছেলে ও মেয়েদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সহকারী কমিশনার (ভূমি), ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় মেয়েদের বিভাগে চারুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ছেলেদের বিভাগে কাচাবালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নিবারণ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেগুফতা মেহনাজ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।
পুরো টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনা করেন সুব্রত সাহা। তাকে সহযোগিতা করেন রতন লাল বসু ও তমাল খলিফা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্ট ঘিরে শিক্ষার্থী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park