1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশান পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

প্রত্যয় তরুণ সংঘ-এর উদ্যোগে ঝালকাঠি পৌর মহা শ্মশান-এ ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জি. অসীত বরন সাহা, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা; বিশিষ্ট সমাজসেবক পিনাকী দাস, উপদেষ্টা, বাংলাদেশ হিন্দু পরিষদ, ঝালকাঠি জেলা; এবং সঞ্জিব কুমার রায় ভুট্টো, সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু পরিষদ, ঝালকাঠি জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র যুবরাজ দাস, সহ-সভাপতি সঞ্জয় মালী, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সহ-কোষাধ্যক্ষ রনি চন্দ্র, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সহ-প্রচার সম্পাদক সীমান্ত দত্ত, সাংস্কৃতিক সম্পাদক টুটুল চন্দ, সুদেব দত্ত, হৃদয় দাস, অনয় দাস অপু, দীপক দেবনাথ, প্রদ্বীপ দুয়ারী, গোপাল শীল, শান্ত দে সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, প্রত্যয় তরুণ সংঘ ঝালকাঠিতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিগত সময়গুলোতে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে ঝালকাঠিতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে চাই।”
প্রত্যয় তরুণ সংঘের এ উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনটি ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park