1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে ডাক কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি।

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।
বুধবার (১৫ জুলাই) সকালে ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে আয়োজিত মানববন্ধনে জেলার ১৪টি ডাকঘরের ১৬৯ জন কর্মচারী অংশ নেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং অবিলম্বে দুই দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং জেলা সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার সহ আরও অনেকে।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতায় তার কোনো প্রতিফলন ঘটেনি। ফলে তারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকট ও পেশাগত নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে আসছেন।
তারা আরও বলেন, শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করা হলে তাদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি দেশের ডাকসেবার মান ও কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। অথচ দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park