1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায় – নূরুল ইসলাম বুলবুল।

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের পৌরশহরের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নির্বাচনী মতবিনিময় সভা করেন। সভাস্থলটি হাজার-হাজার নারী পুরুষের উপস্থিতিতে মুখরিত। চাঁপাইনবাবগঞ্জ পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে রবিবার রাতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মো. লতিফুর রহামন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর শাখা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সভায় প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি বা পরিবারের রাজনীতি করে না, জামায়াতে ইসলামী গণমানুষের কল্যাণে রাজনীতি করে। জামায়াতে ইসলামী একটি কল্যাণ ও মানবিক বাংলাদেশ জাতিকে উপহার দিতে চায়। এজন্য জনগণ আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে হবে। তবেই জাতিকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ উপহার দেবে। তিনি আরোও বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল,তাদের নেতৃত্বই ছিল দুর্নীতিগ্রস্ত, চাঁদাবাজ-সন্ত্রাসের গডফাদার। তাদের শাসনামলে জাতি দেখেছে, তারা দেশকে দুর্নীতিতে টানা ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ানে করেছে। নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘যাদের কাছে নিজ দলের নেতাকর্মী নিরাপদ নয়; তাদের কাছে দেশ ও জাতি নিরাপদ থাকতে পারবে না’। বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যালটে ভোট দিয়ে ইসলামী বিপ্লব ঘটাতে হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণে যুব সমাজকে উদ্যোক্ত হিসেবে গড়ে তোলা হবে। যুব নারী-পুরুষকে কর্মমূখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রত্যেককে জাতীয় সম্পদে রূপান্তরিত করা হবে। ঘরে বসেই উর্পাজনের সুযোগ পাবে চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি মানুষ। জনগণের কল্যাণে চাঁপাইনবাবগঞ্জের শহর ও গ্রামকে সমানভাবে গড়ে তোলা হবে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কল্যাণে সকল বৈষম্যের শিকল ভেঙে দিয়ে দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। মহানন্দা ও পদ্মা নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে৷ বিশুদ্ধ পানির অভাব দূর করা হবে। ছাত্র ও তরুণ যুব সমাজের নেতৃত্বে নতুন বাংলাদেশের রোল মডেল হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park