1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

ছাদ ধসে আহত ১০ শ্রমিক, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হল ভবনে ভয়াবহ দুর্ঘটনা।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
জাকির হোসাইন রাজু
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি নতুন ছাত্র হলের ছাদ ধসে অন্তত ১০ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার, ৩১ জুলাই, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের একাংশ ধসে পড়ে, আর তাতে কাজ করা শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘটনার পরপরই ঠিকাদারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা নজরদারির অভাব থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তারা দ্রুত তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park