1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন।

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

‎শংকর দাস পবন, ঝালকাঠি

‎গণমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে কাজ করা চ্যানেল S7–এর পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন শংকর দাস পবন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা সিটি ইন ইন্টারন্যাশনাল কনফারেন্স রুম (বেলি)-তে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

‎পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে Channel S7-এর শুভ উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, সহকারী অ্যাটর্নি জেনারেল।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর), মো. মোস্তালিম হোসেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, এস. এম. আজিজুর রহমান স্বপন, শেখ কামরুল ইসলাম, এনামুল হক, শেখ আবু আসলাম বাবু, শাহাবাজ জামানসহ আরও অনেকে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল S7-এর চেয়ারম্যান শেখ শাহীন। শুভেচ্ছা বক্তব্যে চ্যানেল S7-এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন বলেন, “Channel S7 শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে হবে। দেশ-বিদেশের গণমানুষের কথা বলবে Channel S7।”

‎সম্মাননা স্মারক গ্রহণকালে শংকর দাস পবন বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়বদ্ধ করবে। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

‎অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সাংবাদিক, লেখক, কবি ও শিশু সাংবাদিকগণ।

‎স্মারকটিতে চ্যানেলটির লোগো ও স্লোগান ‘কথা বলে গণমানুষের’ খোদাই করা রয়েছে, যা চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park