1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চ্যানেল এস-এর টেকনাফ প্রতিনিধি হলেন সাংবাদিক আরাফাত সানি।

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

দীর্ঘ ৯ বছরের সাংবাদিকতা অভিজ্ঞতায় এবার ইলেকট্রনিক মিডিয়ায় নতুন দায়িত্ব
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মো. আরাফাত রহমান সানি।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান জামাল হোসাইন পান্না টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে আরাফাত সানির হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড), লোগোসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সামগ্রী তুলে দেন।
দীর্ঘ প্রায় ৯ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন আরাফাত সানি। এ সময়ে তিনি জাতীয় দৈনিক যায়যায়দিন, দৈনিক আমার বার্তা, বিজনেস টাইমস ও দৈনিক বাংলাদেশ বুলেটিন-এ কাজ করেছেন। পাশাপাশি কক্সবাজারের অনলাইন নিউজ পোর্টাল Cox’s Bazar News (CBN)-এর টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক মো. আরাফাত রহমান সানি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যুক্ত হওয়ার পর থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। প্রিন্ট ও অনলাইনের পর এবার ইলেকট্রনিক মিডিয়ায় কাজের সুযোগ পেলাম। অতীতের মতো ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চ্যানেল এস-এর পর্দায় তুলে ধরতে চাই।”
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রত্যাশা করেন।
সাংবাদিক আরাফাত সানির এই নতুন দায়িত্বে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park