1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

চুনারুঘাটে অপহরণের ১৯ দিন পরও উদ্ধার হয়নি ৮ম শ্রেণির ছাত্রী নুরজাহান।

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডেইয়াতলী আইডিয়াল স্কুলের ছাত্রী নুরজাহান (১৪)। গত ( ১২আগষ্ট) মঙ্গলবার বিকাল অনুমান ০৪:০০ ঘটিকার সময় ডেউয়াতলী আইডিয়াল হাই স্কুল এর সামনে রাস্তা থেকে হারিয়ে (অপহরণ) হয়ে যায় অনেক খুজাখুজির এক পর্যায়ে ১নং আসামীর বোন জামাই শাহিন মিয়া নুরজাহানের মাকে মোবাইলে কল করে বলে আমার মেয়েকে বিবাদীগণ জোরপূর্বক তুলে নিয়ে গেছে ময়মনসিংহ নান্দাইল গ্রামে।

তৎক্ষনাৎ ১৩/০৮/২০২৫ইং তারিখে উক্ত বিষয়ে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী অর্ন্তভুক্ত করি, যাহার জিডি নং- ৭৬৯। পরবর্তীতে শাহিন মিয়া আমাদের উক্ত ঠিকানা যেতে বলে ।

আমরা তাদের দেওয়া ঠিকানা মতে সেখানে যাই গিয়ে আমার মেয়েকে পাইনি। তারা বলে আমরা যাবার আগেই নাকি মেয়ে তাদের এখান থেকে পালিয়ে যায়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আসামীগণ দলভুক্ত বানব পাচারকারী ও লোভী প্রকৃতির লোক বটে।

১নং আসামী আমার মেয়ের স্কুল ব্যাগ ও তার মোবাইল ফোন বলে একটি ফোন কিনে আমাদের দেয় যা আমাদের মেয়ের মোবাইল ফোন না উক্ত ফোনটিসহ সিম সহ চুনারুঘাট থানায় জমা আছে।

আসামীগণ আমার মেয়েকে নিয়ে ছলচাতুরী শুরু করেছে। তারা আমার মেয়েকে যে কোন সময় যে কোন প্রকার ক্ষতি করিতে পারে, আসামীগণ মানব পাচারকারীর সাথে যুক্ত তারা আমার মেয়েকে বিদেশে পাচার করে দিতে পারে। এমনকি যে কোন সময় আমার মেয়েকে মেরে গুম করে ফেলবে। আমার মেয়ের বয়স ১৪ বছর সে নাবালিকা তাকে তারা পতিতালয়েও বিক্রি করে দেবার পায়তারায় লিপ্ত।

নুরজাহানের মা পারুল আক্তার বলেন উক্ত ঘটনার সবকিছু জানেন ১নং আসামীর বোন জামাই শাহিন মিয়া সমস্ত বিষয় আমাদের জানিয়েছে তিনি আরও বলেন ফাতেমা এবং শাহিন মিয়া আমার মেয়েক পালিয়ে যাওয়ার সকল বন্দোবস্ত করেছে ।

আসামীগণ ১। ফাতেমা আক্তার, পিতাঃ ফিরোজ আলী, নোয়াগাঁও, পোঃ পঞ্চাশ, উপজেলাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ, মোবাঃ তার অবিভাবক বোন জামাই শাহিন মিয়া

২। মোঃ সজিব মিয়া, পিতাঃ মোজাম্মেল হক, অভিবাবক চাঙা (কাজল মিয়া)

৩। কাজল মিয়া, পিতাঃ আব্দুল গফুর সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন উভয় সাং-অরন্যপাশা, উপজেলাঃ নান্দাইল, জেলাঃ ময়মনসিংহ।

নুরজাহানের পারুল আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন আমি পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছে, থানায় জিডি করেছি কই আমার পাশে তো কেউ আসেনি আজ বুঝতে পারছি গরিবের বিচার নেই ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park