1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চারঘাটে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর সুইসগেট থেকে অজ্ঞাতনামা এক মহিলার (আনুমানিক ২৫) মরদেহ উদ্ধার করেছে চারঘাট নৌ পুলিশ।

বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার পৌরসভাধীন চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে উপজেলার পৌরসভাধীন চারঘাট বাজার বড়াল নদীর সুইসগেটে বাজারের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা বড়াল নদীর সুইসগেটে একটি মহিলার লাশ দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারা নৌ-পুলিশ ও থানা পুলিশকে খবর দিলে নৌ পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চারঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ন কবির বলেন, মরদেহ উদ্ধারের পর আমরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। তিনি আর বলেন, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park