1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চাটখিলে জামায়াত প্রার্থীর গণসংযোগে যুবদলের হামলা থানায় অভিযোগ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি।

নোয়াখালীতে জামায়াত প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে যুবদলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে রাতেই চাটখিল পৌর বাজারে বিক্ষোভ মিছিল করে জামায়াত নেতাকর্মীরা। জামায়াতের বিক্ষোভের পরে উপজেলার বিএনপি’র নেতাকর্মীরাও পাল্টা বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালীর-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ছাইফ উল্লাহর চাটখিল উপজেলার বৈকুন্ঠপুর স্কুল মাঠ এবং রামনারায়নপুর লাল মসজিদের সামনে পূর্ব নির্ধারিত কেন্দ্র ভিত্তিক দুটি গণসংযোগ ছিল। গণসংযোগ চলাকালীন সময়ে গণসংযোগে বাঁধা এবং পরবর্তীতে হামলার ঘটনা ঘটে। হামলার ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের বাঁধা দেওয়া হয়।

হামলায় রামনারায়াণ ইউনিয়ন জামায়ত সেক্রেটারি হাফেজ আব্দুল মান্নান (৩৪), নাহিদ (২২) সহ ৬ জন আহত হয়। আহত হাফেজ আব্দুল মান্নান ও নাহিদকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বাকিদের বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রামনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ুন কবির সুমন অভিযোগ করে বলেন, ‘স্থানীয় যুবদল নেতা রিয়াদের নেতৃত্বে আমাদের গণসংযোগে কোনো কারণ ছাড়াই হামলা করা হয়েছে। আমরা আমাদের কর্মীদের নির্বৃত্ত করার কারণে বড় ধরণের কোনো ঘটনা ঘটে নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছ আহমেদ হনিফ বলেন, ‘ ইটপুকুরিয়া গ্রামে জামায়াত নেতারা মসজিদে ভোট চাইতে গেলে স্থানীয় এক মুরুব্বির বাধা দেন। এ নিয়ে জামায়াত নেতাকর্মীদের সাথে স্থানীয়দের তর্কাতর্কি হয়।’ এই ঘটনায় স্থানীয় ছাত্রদল যুবদলের পাঁচজন আহত হয় বলেও তিনি দাবি করেন।

চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক বলেন, ‘যুবদলের নেতারা আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা করে। আমরা প্রত্যাশা করি প্রশাসন দ্রুত সময়ে ব্যবস্থা নিবে। ব্যবস্থা না নিলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য প্রশাসনকে দায় নিতে হবে।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবদল কর্তৃক পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন বলেন, একজন প্রার্থীর নির্বাচনে জনসংযোগে হামলা র অভিযোগ আমরা পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park