1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। জেলা কার্যালয়ের পরিচালিত এক বিশেষ টাস্কফোর্স অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন এবং নগদ ৮ লক্ষ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রমতে, ভোর ০৬:৩০ থেকে ০৮:২০ পর্যন্ত দুই দফায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১. মোঃ শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২), পিতা- মৃত মোহাম্মদ আলী।
২. মোসা: আমেনা খাতুন (২৭), পিতা- মোঃ এনামুল হক।
আটককৃত উভয়ের বাড়ি সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামে।

হেরোইন: ১৫৮ গ্রাম (উচ্চমূল্যের মাদক)।
নগদ অর্থ: ৮,২০,৯১৪ (আট লক্ষ বিশ হাজার নয়শত চৌদ্দ) টাকা। ধারণা করা হচ্ছে, এই বিপুল পরিমাণ টাকা মাদক বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে।

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম এই মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান এবং জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park