
স্টাফ রিপোর্টার:মেহেদী মোল্লা
গোবিন্দবাড়ী একতা যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মহতী দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধানত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সোমবার (৩ডিসেম্বর) বাদ এশা গোবিন্দবাড়ী একতা যুব সংঘেএই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় যুব সমাজের বিপুল সংখ্যক সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
গোবিন্দবাড়ী একতা যুব সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর মতো আনন্দঘন দিনেও দেশনেত্রীর অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে। এই ক্লাবের সভাপতি জনাব মো. আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন। তার মতো নেত্রীর সুস্থতা আজ সারা দেশের মানুষের একান্ত কাম্য। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও মানুষের সেবায় ফিরে আসতে পারেন।”
মাহফিলে কোরআন তেলাওয়াত ও তাফসীর পরিবেশন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধিও কামনা করা হয়।
গোবিন্দবাড়ী একতা যুব সংঘের প্রথম বর্ষপূর্তিতে এমন মানবিক ও রাজনৈতিক গুরুত্ববহ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।