1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুর–১ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ।

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২১ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ও পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩০/১/২৬ ইং)কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রফিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন,
নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, আকবর হোসেন মাষ্টার, যুগ্ম আহ্বায়ক হামিদ ও আনোয়ার হোসেন, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়ার রহমান, ৪ , কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আয়নাল হোসেন এবং কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য আজিজুল ইসলামসহ আরও অনেকে।
নেতারা বলেন, মুজিবুর রহমান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধি। তিনি নির্বাচিত হলে গাজীপুর–১ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা ভোটারদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে এলাকাবাসীর সঙ্গে নেতাকর্মীরা মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park