1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সাথে কালিয়াকৈর মৎস্য আড়তদার ব্যবসায়ীদের মতবিনিময়।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর -১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সফল মেয়র মজিবুর রহমান এর সাথে কালিয়াকৈর মৎস্য আড়তদার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষের প্রচার – প্রচারণায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর মৎস্য আড়তদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সহ সভাপতি শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কালিয়াকৈর পৌর সভার সাবেক মেয়র মোঃ মজিবুর রহমান।
কালিয়াকৈর মৎস্য আড়তদার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান মাষ্টার, গাজীপুর জেলা জার্সাস এর আহবায়ক শাহ এরশাদ ফকির, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ, কালিয়াকৈর পৌরসভার ১ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মাসুম আলী, শ্রী সহদেব রাজবংশী, আব্দুল হালিম, দোলোয়ার হোসেন রকি , শ্রী রতন রাজবংশী, মামুন হোসেন, শ্রী সাবচাঁন রাজবংশী, শ্রী সুকুমার রাজবংশী, শ্রী মেঘলাল রাজবংশী, হিমেল, হালিম, ফারুক হোসেন, শ্রী সুদেব রাজবংশী,জলিল, একলাছ উদ্দিন সহ অন্যান্য মৎস্য ব্যবসায়ী সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park