
স্টাফ রিপোর্টার: ইমরান মাহমুদ
স্থান: সালনা,১৯ নং ওয়াড, গাজীপুর মহানগর।
১৯ আগস্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে, এই দিনটি উদযাপনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট নিরসনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় র্যাল, আলোচনা সভা আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সালনা এর স্থানীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যাল বের করা হয়। র্যালটি সালনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যাল স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। এই সময়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
র্যাল শেষে একটি আলোচনা সভার আয়োজন সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মো মোস্তাফিজুর রহমান (মোস্তফা) “স্বেচ্ছাসেবক দল দেশের একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। ৪৪ বছর ধরে এই সংগঠন জনগণের অধিকার আদায়ে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বর্তমান সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ চালিয়ে যেতে হবে।”
জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং একটি শোষণমুক্ত সমাজ গঠনে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা সব সময় প্রস্তুত।