1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন।

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি :

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঁশখালী প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের গেইটে অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক আমারদেশ প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, সিনিয়র সাংবাদিক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি উজ্জ্বল বিশ্বাস, সহসভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সেক্রেটারী ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক আমার বাংলা ও সিপ্লাস টিভি প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আজাদী ও জনবাণী প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক অগ্রযাত্রা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি রফিউল করিম চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মাস্টার নোমান, ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, শ্রমিক নেতা আবদুল জব্বার, ব্যবসায়ী জাহাঙ্গীর, সংবাদকর্মী ফখরুল ইসলাম, মোহাম্মদ ইমরান, মীর আহমদ, মাওলানা আমান উল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park