1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুর মহানগরীর পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম কে প্রত্যাহার করা হয়েছে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পঠিত

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর

২৮ অক্টোবর মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদ হোসেন ভূইয়া সাক্ষরিত এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে জি এম পি লাইন ও আর এ যুক্ত করা হয়েছে।

এর আগে বাংলাদেশ জামায়েয়ে ইসলামী আমীর ডা.শফিকুর রহমানের একটি বক্তব্যের পরিপেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা।

সেই বিতর্কিত ফেসবুক কমেন্টে আমিরুল ইসলাম লিখেছিলেন, বাংলাদেশে জামায়েতে ইসলামী স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারা এ দেশে রাজনীতি করতে পারবে কি না তার জন্য গণভোট প্রয়োজন আছে।

কমেন্টটি ভাইরাল হওয়ার পর পূবাইল থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাড মোহাম্মদ শামীম হোসেন মৃধা ২০/১০/২৫ তারিখে জি এম পি তে একটি লিখিত অভিযোগ করেন।

এ নিয়ে দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম গুলোতে খবর প্রকাশিত হলে তদন্ত কমিটি গঠন করে জি এম পি , এর পর পর ই আসে প্রত্যাহের খবর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park