1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২১০ বার পঠিত

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জুবায়ের হোসেন নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার (৮ জুন) দুপুরে মহানগরীর কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাইল মুন্সিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত জুবায়ের হোসেন তাকে তাদের ভাড়াকৃত বাসায় ডেকে নিয়ে যান। পরে একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে নিজ বাসায় ফিরে আসে। তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেন।

পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত জুবায়ের হোসেন তার ভাড়াকৃত বাসা থেকে পালিয়ে যান বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগী শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালেদ হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগী শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্টসহ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park