1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের গণসংযোগ ও প্রশিক্ষণ কার্য়ক্রম।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

আসন্ন শীতকালীন শুকনো মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ব্যাপক গণসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে সারাবো (কাশিমপুর) মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গাজীপুর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কাশিমপুরের দুটি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” স্লোগানকে সামনে রেখে ৩ নং ওয়ার্ডের হাতীমারা কলেজ সংলগ্ন এলাকা এবং ১ নং ওয়ার্ডের জিরানি বাজারে এই প্রশিক্ষণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।

ফায়ার সার্ভিস মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী“নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” আয়োজিত এ কর্মসূচিতে অগ্নি-দুর্ঘটনার কারণ, প্রতিরোধের উপায়, জরুরি মুহূর্তে করণীয় এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে জন সাধারণকে প্রশিক্ষণ দেওয়া হয়।

গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্তাবধানে সারাবো(কাশিমপুর)মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন এর নেতৃত্বে এই গনসংযোগ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় মো: তাশারফ হোসেন জন সাধারণের উদ্যেশ্যে বলেন,
প্রতিবছর শীতকালে শুকনো আবহাওয়া ও অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।”প্রতিরোধই সেরা অগ্নিনির্বাপণ”এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস মাঠে নেমেছে জনগণের পাশে, নিরাপদ গাজীপুর গড়ার প্রত্যয়ে।আগুন লাগার আগে জনগণ জানুক কীভাবে তা প্রতিরোধ করা যায়। এই উদ্দেশ্যে জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে।
তাশারফ হোসেন আরও বলেন, গাজীপুরে সাম্প্রতিক সময়ে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে,ফেমাস কেমিক্যাল গোডাউন, একাধিক পোশাক কারখানা, কাঁচাবাজার, রেস্টুরেন্ট এবং ঝুট গোডাউনে আগুন লেগে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এসব দুর্ঘটনা প্রমাণ করে, সচেতনতা এখন সময়ের দাবি।

স্থানীয় ব্যবসায়ী মো: নজরুল ইসলাম বলেন, আমরা অনেকেই জানি না অগ্নিনির্বাপণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয়। আজকের প্রশিক্ষণটা আমাদের চোখ খুলে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park