1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ও বসতবাড়ির ৩ কক্ষ পুড়ে ছাই ।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসতবাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে আতাবর আলীর একটি মার্কেটের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও সংলগ্ন বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আটটি দোকান ও বসতবাড়ির তিনটি কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে তিনটি সেলুন, দুইটি মুদি দোকান এবং তিনটি ফার্নিচারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বসতবাড়ির তিনটি কক্ষ ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়।রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, “দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং প্রায় এক ঘণ্টায় আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park