1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

গাজীপুরের কাশিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক হাসমত
বৃহস্পতিবার সকাল ১১ টায় কাশিমপুর থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা সংলগ্ন সারদাগঞ্জ এলাকায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ প্রশাসন স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন।
বিশেষ‌ করে যানজট,ডাকাতি-ছিনতাই,মাদক, আবাসিক হোটেল, কিশোর গ্যাং আতঙ্কসহ বিভিন্ন অপরাধ, অনিয়ম দুর্নীতির সমস্যা তুলে ধরা হয় এবং সমস্যা নিরসনে আলোচনা করা হয়।এসময় ইসলামী আন্দোলনের নেতা
আবুল বাশার বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে পুলিশ প্রশাসনের মাধ্যমে স্থানীয় জনসাধারণ যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে বর্তমানে যাতে এই ধরণের হয়রানির শিকার না হতে হয় এই আহ্বান জানান। এসময় তিনি বলেন পুলিশ প্রশাসন কোনো যেনো নির্দিষ্ট দলের তাঁবেদারি না করে আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সঠিক দায়িত্ব পালন করে এই আহ্বান জানান তিনি।আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ভাবে কোনো ধরণের সহযোগিতার প্রয়োজন হলে পাশে থেকে সহযোগিতা করবেন বলে জানান তিনি।কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর সার্বিক পরিচালনায় এবং উপ- পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ),জিএমপি, গাজীপুরের রবিউল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এসময় জাতীয়তাবাদী দল বিএনপির কাশিমপুর শাখার
সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম,
জামায়াতে ইসলামী বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কাশিমপুরের সভাপতি রাইসুল ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি,যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাসান সরকার, কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যান্য ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,স্থানীয় বিভিন্ন শ্রেণীর জনসাধারন উপস্থিত ছিলেন।এসময় উপ-পুলিশ কমিশনার(অপরাধ উত্তর বিভাগ) জিএমপি, গাজীপুর এর রবিউল হাসান বলেন
স্থানীয় সর্বস্তরের জনসাধারণের সকল অভিযোগ বা সমস্যার কথা শুনেছি।আমরা সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এসময় কাশিমপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এই থানার আইন-
শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সকল অপরাধ,অসংগতি নিরসনে স্থানীয় সকল জন সাধারণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park