1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

গণঅধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

আগামী এক বছরের জন্য অনুমোদিত এ কমিটির অনুমোদনপত্র গত ১৫ ডিসেম্বর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান জুয়েল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল বাতেন বাবু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরদেশ আলী রানা।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন হাসিনুর রহমান টিংকু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল রানা, আসাদুজ্জামান, আরিফুজ্জামান লিটন ও মজিবুর রহমান। সিনিয়র সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান মাসুম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফুল হক, এস এম শহীদুল্লাহ, অরিফুজ্জামান বিপ্লব ও জাকারিয়া জয়।

এ ছাড়া সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসারুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন জয়কুমার শর্মা। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কুদ্দুস। প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপ্ত এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সঈদ। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন তারিকুল ইসলাম। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট সানোয়ারুল ইসলাম এবং সহ-আইন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসা সিনথিয়া মিম। রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দাস। ধর্ম বিষয়ক সম্পাদক নজিবর ইসলাম। সমাজসেবা বিষয়ক সম্পাদক আনাবুল ইসলাম। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রইস উদ্দিন। শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আলম হোসেন। স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মখলেসুর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জিয়ারুল ইসলাম, ডলি, শিউলি, ফাইমা আক্তার, আব্দুল গফুর, রাকিবুল ইসলাম, আব্দুল কাদের মিয়া, ইসাহাক, মুরাদ, সাগর ও আনোয়ার।

নেতারা জানান, রাজশাহী মহানগরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park