1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

খালেদা জিয়া’র সুস্থতা কামনায় মহানগর যুবদলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ।

  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

আজ ২২ ডিসেম্বর, সোমবার ২০২৫ বিএনপি’র মাননীয় চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী মহানগর যুবদল।

রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ নূরুল ইসলাম সোহেল।

নগরীর দাশপুকুর বাইপাশ মোড়ে আজ সকাল ১০ ঘটিকায় যুবদলের আয়োজনে দোয়া ও শীতবস্ত্র বিতরণে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ শরিফুল ইসলাম জনি, সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মোঃ মুজিবুল হক মিলন, মহানগর যুবদলের সদস্য ও সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ইঞ্জি: মো: আরিফুজ্জামান সোহেল ,নীরব খাঁন তারেক, মোবারক উদ্দিন পলাশ, বিপ্লব রহমান নাঈম,মোফাজ্জল হোসেন শুভ, মহানগর যুবদল নেতা মশিউর রহমান হৃদয়, তানভির ফিরোজ, লিয়ন, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মো শাহদত হোসেন রনি সহ মহানগর যুবদলের নেতৃত্ববৃন্দ।

দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইমরান আলী। দোয়া শেষে ১০০জন মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park