1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কৃষিতে উৎপাদন বৃদ্ধিতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

রায়হান শেখ,
মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি।

সরকারকে শুধু সারের দিকে লক্ষ্য দিলে হবে না। পাশাপাশি ভেজাল কীটনাশক কোম্পানি গুলোকে চিহ্নিত করে সেগুলো বন্ধ করতে হবে। এক্সপার্ট এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিঃ এর ভেজাল পণ্য বাজারে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সরকার কয়েক দফা তাদেরকে জরিমানা করেছে তারপরও ভেজাল পণ্য উৎপাদন এবং বাজারজাত করে চলেছে। সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না গ্রহণ করলে কৃষি প্রধান বাংলাদেশ খাদ্য সংকটে পতিত হবে।এক্সপার্ট এগ্রিকাল ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর ঠিকানা দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা।। এই কোম্পানি \’র মালিক সুজন মাহমুদ হেলাল। তার মামা গত আওয়ামী লীগ আমলে ঈশ্বরদী থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভেজাল পণ্য এখনো তিনি উৎপাদন করে চোলছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওই ভেজাল পণ্য বাজারজাত করে চলছে।। প্রশাসন যেন নিরব, দেখেও দেখছেন না। এভাবে চলতে থাকলে খাদ্য উৎপাদনে কৃষক ক্ষতিগ্রস্ত হবে এবং বাংলাদেশ খাদ্য সংকটে পড়বে। সরকারকে অবশ্যই সারের বাজার মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং তৎপরতা বাড়াতে হবে। খুচরা ডিলারসহ বিসিআইসি দের দিকে গোয়েন্দা তৎপরতা বানাতে হবে। মোল্লাহাট এর বিভিন্ন বাজারে সার ডিলারদের নিকট গিয়ে দেখা গেছে ১ কেজি ডিএপি সরকার নির্ধারিত মূল্য ২১ টাকা কিন্তু কৃষকের নিকট ৪০ টাকা কেজি দরে বিক্রি করছে, ইউরিয়া কেজিপ্রতি ২৭ টাকা হলেও ২৮ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে টিএসপি কেজিপ্রতি ২৭ টাকা বিক্রি করার কথা থাকলেও 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে এমওপি প্রতি কেজি ২০ টাকা বিক্রি করা কথা থাকলেও ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কৃষি অফিস এ ব্যাপারে ভালো কোন পদক্ষেপ গ্রহণ করছে না। আমি নিজে কৃষি অফিসে এক্সপার্ট এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর ভেজাল পণ্যের ব্যাপারে অবহিত করি। কিন্তু কৃষি অফিস কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না। উপসহকারী অজয় মল্লিক জানান আমরা বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছি। ভেজাল কৃষি পন্য চিহ্নিত ও বিনষ্টের ব্যাপারে অফিসে কথা বলা হবে।পরে আপনাকে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park