1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুরআনের আলো সংসদে বাস্তবায়ন করতে চাই — জামায়াত নেতা মুজিবুর রহমান।

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৮ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালী-১ আসন কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৬ জুলাই) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামী এর সভাপতি এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়ছারী সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী এর অঞ্চল পরিচালক বরিশাল ও সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় শূরার সদস্য অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দীন খান রাযী, অঞ্চল টিম সদস্য সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ শাহ আলম, অঞ্চল টিমের সদস্য পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এম এ সালাম খান।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন কুরআন এর আলো সংসদে বাস্তবায়ন করতে আমাদের প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। এ জন্য আজ থেকে কেন্দ্র ভিত্তিক পুরুষ ও মহিলা ভোটার কর্মী সমর্থকদেরকে মাঠে কাজ করতে হবে। কুরআনের আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।

তিনি আরও বলেছেন, যতোদিনে চাঁদাবাজি, চাঁদা নাদিলে হত্যা, সন্ত্রাস, সুদ, ঘুষ দখলবাজি বন্ধ না হবে ততোদিন আমাদের আন্দোলন চলবেই। কুরআনের আইন বাস্তবায়নে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করতে হবে।

জামায়াত নেতা সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, আমরা ২০১৪ ১৮ ও ২৪ সালের দিনের ভোট রাতের ভোট আর দেখতে চাই না, আপনি সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ ও পরিস্থিতি নিশ্চিত করবেন।

প্রধান অতিথি সন্ধ্যা রাতে একই স্থানে তাদের সহযোগী শিক্ষকদের সংগঠনে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

প্রতিনিধি সম্মেলনে ভোটের কেন্দ্র ভিত্তিক হাজার হাজার নারী- পুরুষ
ভোটার কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park