1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু।

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় সাফরাত হোসেন সানভীর (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের আলকরা এলাকায় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানভীর উপজেলার আলকরা ইউনিয়নের কেন্দুয়া গ্রামের প্রবাসী মো. রাজুর একমাত্র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মোরশেদ আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সানভীরের জেঠা নুর হোসেন সুজন বাড়ির পাশে বৈছামুড়া ব্রিজের কাছে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর ভাতিজা সানভীরও জেঠার খোঁজে সেখানে রওনা দেয়। ধারণা করা হয়, শিশুটি রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।

নুর হোসেন সুজন জানান, তিনি ভেবেছিলেন ভাতিজা কিছুদূর গিয়েই ফিরে এসেছে, কিন্তু পরে পেছনে তাকিয়ে দেখেন সানভীর রেললাইনের পাশে নিথর দেহে পড়ে আছে।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর বাবা-মা।

তবে শিশুর মৃত্যুর বিষয়টি লাকসাম জিআরপি থানা ও গুণবতী রেলস্টেশন কর্তৃপক্ষের জানা নেই বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park