1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর)
স্টাফ রিপোর্টারঃ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
শনিবার ২৩ আগস্ট সকালে কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদের অস্থায়ী কার্যালয় ইএসডিও-এ্যাকসেস প্রজেক্ট অফিসের মিলনায়তনে এ স্বেচ্ছাসেবি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রবিন- নবীন ও নারী-পুরুষ সমতা বজায় রেখে ২৩ সদস্যের একটি কার্যনির্বাহি কমিটি গঠন করা হয়।কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষক আফতাব উদ্দিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে চাষী নুরুন্নবী সরকার,
মেরীনা পারভীন,সফিয়ার রহমান,সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি, সহ-সাধারণ সম্পাদকঃ আবু তোফায়েল, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক,
সাংগঠনিক সম্পাদক,আব্দুল ওয়াদুদ,সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম খন্দকার,
আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক তৌহিদ আহমেদ শামীম,সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান, নীতি ও নৈতিকতা সম্পাদক শাহিনুল ইসলাম চঞ্চল, কোষাধক্ষ্য এরশাদুল হক,প্রচার ও মিডিয়া সম্পাদক নাজমুল হোসেন,উদ্যোক্তা সম্পাদক ইছার উদ্দিন,জাহাঙ্গীর রানা, মানব উন্নয়ন সম্পাদক আহাম্মেদ আলী,লিটন বর্মন, সদস্য আব্দুল বারি,লাভলী বেগম,ফয়জুল হক,রাজিব ঘোস।

সংগঠনটির মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষায় স্থানীয়ভাবে সচেতনতা তৈরি ও কার্যকর উদ্যোগ নেওয়া। কমিটির সদস্যদের মধ্যে শিক্ষক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতা ও সামাজিক কর্মীরা রয়েছেন, যা বহুমাত্রিক সহযোগিতার ইঙ্গিত দেয়।
জলবায়ু ঝুঁকি হ্রাস, প্রশিক্ষণ ও জরুরি সহায়তা কার্যক্রমসহ বার্ষিককর্ম পরিকল্পনা মাধ্যমে সংগঠনটি কুড়িগ্রামবাসীকে সুরক্ষা দিতে ভূমিকা রাখবে।
এছাড়াও কমিটির প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, এ্যাডভাইজার ডিআরএম জানা জাংহার্ড ২৬ আগস্ট কুড়িগ্রাম সফরে আসবেন এবং কুড়িগ্রাম জেলা জলবায়ু পরিষদ কমিটির সাথে মতবিনিময় সভায় অংশ নিবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park