1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুর ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

গাজীপুরে জেলা প্রশাসকের অভিযান: অনিয়ম ও দুর্নীতির দায়ে কাশিমপুর ভূমি অফিসের ৪ কর্মী বরখাস্ত
গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসে সেবায় অবহেলা, হয়রানি ও নানা দুর্নীতির অভিযোগে ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তাসহ ৪ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া কাশিমপুর ভূমি কার্যালয়ে এক আকস্মিক পরিদর্শন শেষে এই নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন: ওয়াজেদ আলী খান— ভূমি সহকারী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)
মোস্তফা কামাল— অফিস সহকারী
সফিকুল ইসলাম খান — অফিস সহকারী
আব্দুল হালিম— অফিস সহকারী

পরিদর্শনকালে জেলা প্রশাসক কার্যালয়ের নথিপত্র নিজে যাচাই-বাছাই করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। দীর্ঘদিনের জমা হওয়া অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিনি তাৎক্ষণিকভাবে জড়িত চারজনকে সাময়িক বরখাস্ত করার আদেশ দেন।
কাশিমপুর ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে সেবা পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সেবাপ্রার্থীদের মূল অভিযোগগুলো ছিল অতিরিক্ত অর্থ দাবি ও দালালচক্র, সরকারি ফি ছাড়াও বাড়তি টাকা দিতে বাধ্য করা এবং দালালদের মাধ্যমে ফাইল না পাঠালে কাজ আটকে রাখা।সেবায় বিলম্ব ও হয়রানি, নামজারি (মিউটেশন), খতিয়ান-পর্চা উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও প্রতিবেদন তৈরিতে নির্ধারিত সময় পার করে বারবার ঘুরানো।
অনুপস্থিতি ও দুর্ব্যবহার: অফিস চলাকালীন দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিত থাকা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ।
সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করছেন, এ ঘটনার পেছনে থাকা অনিয়মগুলোর সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পূর্ণ হয়রানিমুক্ত সেবা চালু রাখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park