1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কাশিমপুরে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন গলিত লাশ উদ্ধার , এলাকায় চাঞ্চল্য।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
লাবনী আক্তার লাবণ্য

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন গলিত লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকালে ভবানীপুর বিগ বস গার্মেন্টসের পাশ থেকে গলিত লাশ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গলিত লাশ মধ্যে মাথার খুলি, হাত-পা ও মেরুদণ্ডের হাড় ছিল ছিন্নভিন্ন অবস্থায়। এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় কয়েকজন শিশু ওই এলাকার মাঠে খেলতে গিয়ে তীব্র দুর্গন্ধ পায়। পরে বিষয়টি এক বড় ভাইকে জানালে তিনি দুর্গন্ধ অনুসরণ করে একটি বস্তা দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলিতে লাশ উদ্ধার করে।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন গলিতা লাশ উদ্ধার করি। এটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park