1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কাশিমপুরে ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর প্রশাসন ‘কোনো সুপারিশ চলবে না, আইন সবার জন্য সমান’।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। কাশিমপুর থানা এলাকায় চলাচলরত সকল যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের বিষয়ে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে এবং কঠোর বার্তাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সড়ক ও ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে এখন থেকে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাশিমপুর থানা এলাকায় চলাচলরত সকল যানবাহনের হালনাগাদ ও সঠিক কাগজপত্র থাকতে হবে।লাইসেন্স ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মোটরবাইক চালক এবং আরোহী উভয়ের জন্যই মাথায় হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে।”কোনো সুপারিশ গ্রহণ করা হবে না”
অভিযানকে শতভাগ নিরপেক্ষ ও কার্যকর রাখতে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আইন ভঙ্গকারীদের পক্ষে কোনো ধরনের অবৈধ সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য হবে না।
“আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো আপস করব না। কাশিমপুর থানা এলাকার সড়কগুলোকে নিরাপদ করতে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park