1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর মহান বিজয় দিবস পালিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালিয়াকৈর গতকাল মঙ্গলবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রথম কালিয়াকৈর উপজেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একে একে সাংবাদিক সংগঠনসহ বিএনপি ও  বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কালিয়াকৈরে গাজীপুর -১, আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের নেতৃত্বে প্রায় ৫০হাজার মানুষের উপস্থিতিতে বিজয়  র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গাজীপুর-১,আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান। তিনি বলেন, আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, মহান বিজয় দিবসের এই র‍্যালিতে কালিয়াকৈর উপজেলা, পৌর, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন থেকে শীতকে উপেক্ষা করে ৫০হাজার নেতা কর্মী এসেছেন তারাই তারেক জিয়া আদর্শের কর্মী।

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি আ না ম ইব্রাহিম, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কাউন্সিলর সামছুল আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেনসহ বিএনপির নেতা কর্মী ও পৌর সভার সাবেক কাউন্সিলগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park