1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

কালিয়াকৈর তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ছুটে চলেছেন ৭নং ওয়ার্ডের অঙ্গসংগঠনের সকল নেতা বৃন্দ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামত এবং উন্নয়নের বার্তা ও দলের দিকনির্দেশনা জনগণের মাঝে পৌঁছে দিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, গাজীপুর ১ আসনের দলের মনোনয়ন প্রত্যাশী,সাবেক মেয়র জনাব মুজিবুর রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর ১ আসনের ৭নং ওয়ার্ড হাজী বাড়ি মাটিয়া কলোনি, নবীনের টেক , পশ্চিম চান্দরা, দোকান পাট, বাজার, পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির গাজীপুর এই বর্ষীয়ান নেতা। তিনি ভোটারদের কাছ থেকে শুনছেন তাদের সমস্যার কথা, শুনছেন আগামীর প্রত্যাশার কথা, সেই সাথে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কথা তুলে ধরছেন। একটি উন্নত, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন ও তার ঘোষিত সমৃদ্ধ গাজীপুর ১ আসন গড়ার কথা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল৪:৩০টায় ৭ নং ওয়ার্ড পশ্চিম চান্দরা, মাটিয়া কলোনি, নবীনের টেক আশেপাশে দোকান পাট হয়ে হাজি বাড়ি ওয়ালটন, মাটিয়া কলোনি,নবীনেরটেক থেকে বাজার সহ বিভিন্ন এলাকায় ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

কালিয়াকৈর ৭নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন
মোঃ ফারুক হোসেন সিনিয়র সহ-সভাপতি ৭নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল ।
মোহাম্মদ শামীম হোসেন যুগ্ন সাধারন সম্পাদক ৭ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল।
মোহাম্মদ মিজান হোসেন সহ-সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল।

উক্ত গনসংযোগে উপস্থিত ছিলেন
মোঃ নাসির হোসেন ৭ নং ওয়ার্ড পৌর যুবদল সদস্য
কালিয়াকৈর ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন
মোঃ ফয়সাল হোসেন ৭ নং ওয়ার্ড ছাত্রদল সদস্য
মোঃ সাব্বির হোসেন ৭ নং ওয়ার্ড ছাত্রদল সদস্য।
উক্ত গণ সংযোগে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ ও নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park