1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈর উপজেলা আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকল্পে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীকে নির্বাচনের প্রচার প্রচারণা করার জন্য সবাইকে আহবান কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চানমিয়া এবং পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন।
সমাবেশে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park