1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

কালিয়াকৈরে বিএনপির মৌন মিছিল গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে শ্রদ্ধা ও দোয়া আয়োজন করা হয়।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পঠিত

শাকিল হোসেন
গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুর কালিয়াকৈর উপজেলা সফিপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় এক মৌন মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শান্তিপূর্ণভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, “বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের ন্যায্য দাবি আদায়ে বিএনপি যাদের জীবন উৎসর্গ করেছে, তারা আমাদের সংগ্রামের অগ্রসেনানী। এই শহীদদের আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব।” মিছিল শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park