1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নাম ফলকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। অপর দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নাম ফলকে একই কায়দায় মোটরসাইকেল যোগে দু’জন পেট্রোল বোমা ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর পাঁচটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আমাদের প্রতিষ্ঠানের প্রধান ফটকের নাম ফলকে পেট্রােল বোমা ছুড়ে মারে।এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ভোর রাতে দুর্বৃত্তরা প্লাস্টিকের বোতলে কেরোসিন এবং ঝুট কাপড় দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়।এ ছাড়া উপজেলার মেদী এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা এস্কেভেটরে আগুন ধরিয়ে দেয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park